বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা

আন্তর্জতিক ডেস্ক:

বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফাকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার (১১ নভেম্বর) বাহরাইনের প্রথম প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খালিফার মৃত্যুর পর বাদশাহ হামাদ বিন ঈসা আল খলিফা এক রাজকীয় নির্দেশনায় নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা দেন।

বাহরাইনের সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, আদালতের একটি বিবৃতি মতে বেশ কয়েকটি আত্মীয়ের মধ্যে সীমাবদ্ধ রেখে, প্রয়াত প্রধানমন্ত্রীর মরদেহ জানাজা ও দাফনের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হবে। সদ্য প্রয়াত প্রধানমন্ত্রীর দাফনের পর আনুষ্ঠানিকভাবে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন।

রাজকীয় বাহরাইনের দ্বিতীয় প্রধানমন্ত্রী হলেন সালমান বিন হামাদ আল খলিফা। সদ্য প্রয়াত প্রধানমন্ত্রীর দাফনের পর আনুষ্ঠানিকভাবে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার অসুস্থতার সময়ে রাজকীয় বাহরাইনের মন্ত্রিপরিষদের শেষ অধিবেশনের সভাপতিত্ব করেন ৫১ বছর বয়সী যুবরাজ (ক্রাউন প্রিন্স) সালমান বিন হামাদ আল খলিফা।

তিনি ১৯৯৯ সালে ৯ মার্চ রাজ্যের মুকুট যুবরাজ (ক্রাউন প্রিন্স) হিসেবে দায়িত্ব নেন। একই বছর ২২ মার্চ প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক হন। ২০০৮ সালের জানুয়ারিতে সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার ও ২০১৩ সালের মার্চ মাসে প্রথম উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

প্রসঙ্গত, বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাহরাইনে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা। যুক্তরাষ্ট্র থেকে মরদেহ দেশে আনার পর তার দাফনের প্রক্রিয়া শুরু হবে।

আগের সংবাদবিহারে নির্বাচন: জয়ী ১৯ মুসলিম প্রার্থী কোথায় কোথায় জয় পেলেন
পরবর্তি সংবাদরামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ না করেই পালিয়েছে ভারতীয় কোম্পানি