৪০ দিন নিয়মিত জামাতে নামাজ আদায় করায় সাত শিশুকে পুরস্কার

ফাতেহ ডেস্ক:

টানা ৪০ দিন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে পুরস্কার পেল নোয়াখালী সদর উপজেলার উজ্জলপুর গ্রামের সাত শিশু।

বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তাদের সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত সাত শিশুর মধ্যে চারজনকে বাইসাইকেল ও তিনজনকে ইসলামিক বই দেয়া হয়।

শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামসুদ্দিন জেহান।

ব্যতিক্রমী এ উদ্যোগের আয়োজন করে সদর উপজেলা ইমাম-খতিব ওলামা কল্যাণ ফেডারেশন। এতে অর্থায়ন করেছেন উজ্জলপুরের ধর্মানুরাগী প্রবাসীরা।

নোয়াখালী সদর উপজেলা ইমাম-খতিব ওলামা কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলনা মুফতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাকারিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, নোয়াখালী পৌরসভার কাউন্সিলর সাংবাদিক জাহিদুর রহমান শামীম, নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান নাছের, নাইস গেস্ট হাউসের চেয়ারম্যান মো. শওকত আলী।

আগের সংবাদবিয়ের শর্তে ‘ধর্ষক’কে জামিন দেবে হাইকোর্ট
পরবর্তি সংবাদফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, আটক যুবক