আমাদের সৈন্যদের ঘরে ফেরার সময় এসেছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প প্রশাসনে সদ্য নিয়োগ পাওয়া ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার মিলার। দায়িত্ব নিয়েই তিনি বলেন, আফগানিস্তানের সংঘাত এখনো শেষ না হলেও দেশটিতে থাকা মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তুতি নেয়া হচ্ছে। সেই সঙ্গে বিশ্বের সব যুদ্ধের অবসান হওয়া উচিত বলেও মনে করেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী।

শুক্রবার (১৩ নভেম্বর) মিলার, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের উদ্দেশে এক চিঠিতে লিখেন, ‘অনন্তকাল ধরে চলা যুদ্ধের পক্ষে নই আমরা। সময় এসেছে এসব সংঘাতের অবসান ঘটানোর। আমাদের পূর্বপূরুষ বিভিন্ন সময়ে যুদ্ধে লিপ্ত হয়েছে। এর মধ্যে অনেক যুদ্ধ নিয়ে বিতর্ক আছে।

মিলার এমন সময় এই চিঠি লিখলেন, যখন ট্রাম্প তার প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এস্পারকে গেল ৫ দিন আগেই বরাখাস্ত করেছেন। মিলার ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার আগে ন্যাশনাল কাউন্টার টেরোরিজমের পরিচালক পদে ছিলেন।

আফগান ইস্যুতে মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী চিঠিতে আরো বলেন, ‘আমরা চ্যালেঞ্জের মধ্যে আছি। সময় এসেছে আমাদের সৈন্যদের ঘরে ফেরার ‍সুযোগ দেয়ার’।

আগের সংবাদধর্ম অবমাননার অভিযোগে গণধোলাই: মুয়াজ্জিনের ৫ দিনের রিমান্ড
পরবর্তি সংবাদমুক্তিযুদ্ধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বিক্রি নিষেধাজ্ঞা চেয়ে রিট