মসজিদুল আকসায় ঢুকতে ফিলিস্তিনি আলেমের ওপর ইজরাইলের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক:

৬ মাস আল আকসায় প্রবেশ করতে পারবেন না ফিলিস্তিনি আলেম ইসাম উমাইরা। ফ্রান্সের নবী অবমাননার নিন্দা জানানোর কারণে তার ওপর আল আকসায় প্রবেশে ৬ মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে দখলদার ইজরাইল কর্তৃপক্ষ। খবর মিল্লাত টাইমস।

স্থানীয় গণমাধ্যমের বরাতে খবরে বলা হয়েছে, জায়নিস্ট কর্তৃপক্ষ শায়খ ইসাম উমাইরার প্রতি নোটিশ জারি করে তাঁকে আগামী ছয় মাস আল-আকসা মসজিদে ইবাদাত না করা ও এর নিকটে না আসার নির্দেশ দিয়েছে।

এর আগে এক খুতবায় ফ্রান্সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননার প্রতিবাদ করায় তাকে গত সপ্তাহে ইজরাইলি সেনা ছাউনিতে ডেকে পাঠানো হয়।

উল্লেখ্য, শায়খ উমাইরা আল-কুদসের একজন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতা। ইতিপূর্বে বেশ কয়েকবার দখলদার ইজরাইলিদের হাতে গ্রেপ্তার হন তিনি। গত জুনেও মসজিদুল আকসায় ঢুকতে তার ওপর দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছিল ইহুদিরা।

আগের সংবাদবাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী তুরস্ক
পরবর্তি সংবাদমুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী বলায় সৌদির ওপর খুশি ইজরাইল