আগামী নির্বাচনে আওয়ামী লীগ ২০ আসনও পাবে না: ফখরুল

ফাতেহ ডেস্ক: আগামী নির্বাচনে বিএনপি অংশ নিলে ২০ আসনও পাবে না আওয়ামী লীগ। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশে তিনি আবারো বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে যাবে না বিএনপি।

আড়াই বছর পর রাজপথে বিএনপির সমাবেশ। ২৩টি শর্তে এই সমাবেশের অনুমতি পেয়েছে দলটি। সমাবেশে অংশ নেন দলের সব স্তরের নেতাকর্মী। নেতারা, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবি জানান।

এ সময় নতুন রাজনৈতিক জোট যুক্তফ্রন্টকে স্বাগত জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে জাতীয় ঐক্য গঠন এখন সময়ের দাবি। সরকার উৎখাতে কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শর্ত অনুসারে, বিকেল পাঁচটার একটু পরেই সমাবেশ শেষ করে বিএনপি।

আগের সংবাদদাবদাহে বিপর্যস্ত জনজীবন
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা আজ, ব্যাপক প্রস্তুতি আ.লীগের