মালয়েশিয়ায় আবারো ভিপি পদে নির্বাচন করছেন বাংলাদেশের বশির

ফাতেহ ডেস্ক:

মালয়েশিয়ার মাশা ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন ২০২১ সেশনে এবারও ভিপি পদে নির্বাচন করছেন বাংলাদেশের বশির ইবনে জাফর৷

আজ বৃহস্পতিবার ফাতেহ টোয়েন্টিফোর কে এ বিষয়ে নিশ্চিত করেন তিনি।

এ সম্পর্কে বশির বলেন, গতবারের মতো এবারও আমার বিশেষ দৃষ্টি থাকছে আমার নিজের দেশের শিক্ষার্থীদের প্রতি। তাদের সাপোর্ট সবসময়ই গুরুত্বপূর্ণ ছিলো। গত বছর তাদের ভোট আমার জয়ী হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো। এ বছর এটি আরো বেশি গুরুত্বপূর্ণ কেননা গতবারের তুলনায় এ বছর বাংলাদেশি শিক্ষার্থী বেশি। আর তাদের প্রতি আমার আবেদন থাকবে আমাকে আবারো তাদের সর্বোচ্চ সহযোগিতা উপহার দিয়ে জয়যুক্ত করবেন।

তাছাড়া এ বছর যেহেতু আমি প্যানেল ভিত্তিক নির্বাচন করছি, ক্রীড়া ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আরো দুজন বাংলাদেশি শিক্ষার্থীকে রেখেছি সুতরাং বাংলাদেশী শিক্ষার্থীদের ভোটগুলো আমরা পাবো সে আশা ও বিশ্বাস তাদের প্রতি রাখছি। তবে এর বাইরেও অন্যান্য সকল দেশের উল্লেখযোগ্য ভোটও পাবো বলে বিশ্বাস করি।

এর আগে বশির গত সেশনেও বিপুল ভোটে ভিপি নির্বাচিত হয়েছিলেন। গত সেশনে স্বতন্ত্রভাবে নির্বাচন করলেও এবার পুরো প্যানেল নিয়েই নির্বাচন করবেন বলে জানিয়েছেন। তিনি ছাড়াও ভিপি পদে আরো প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক বিদেশীও স্থানীয় ছাত্র-ছাত্রী।

উল্লেখ্য, বশির ইবনে জাফর উক্ত ইউনিভার্সিটির ইনফরমেশন টেকনোলজির মোবাইল কম্পিউটিং স্পেশালিজম বিভাগে অধ্যয়নরত আছেন। আসন্ন নির্বাচনে সফলতার জন্য তিনি বাংলাদেশ সহ বিশ্বের সকলের কাছে দোয়া কামনা করেন।

আগের সংবাদবেশির ভাগ আর্থিক প্রতিষ্ঠান তীব্র সঙ্কটে: বাংলাদেশ ব্যাংক
পরবর্তি সংবাদদূতাবাস খুলতে সম্মত ইজরাইল-বাহরাইন