মর্গে রাখা মৃত নারীদের ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

ফাতেহ ডেস্ক:

মর্গে রাখা মৃত নারীদের ধর্ষণের অভিযোগে মুন্না ভগত (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের প্রধান অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার বলেন, ‘গ্রেফতার মুন্না রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ডোম জতন কুমার লালের সহযোগী হিসেবে কাজ করে। দুই-তিন বছর ধরে সে মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিল। জঘন্যতম ও খুবই বিব্রতকর অভিযোগ। অভিযোগের প্রাথমিক সত্যতার পরই ওই যুবককে গ্রেফতার করেছে সিআইডি।’

অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার আরও বলেন, ‘শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

আগের সংবাদসংসদে মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল পাস
পরবর্তি সংবাদহেযবুত তওহীদকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করার আহ্বান