স্বস্তির বৃষ্টিতে শহর

ফাতেহ ডেস্ক: দেশজুড়ে বইছে প্রচণ্ড তাপদাহ। টানা কয়েক দিনের তীব্র তাপদাহে হাঁপিয়ে উঠেছিলো জনজীবন। ভ্যাপসা গুমোট আবহাওয়ায় মানুষ কেবল বৃষ্টির কামনায় হাঁটু গাড়ছিল যেন। অবশেষে নেমে এলো স্বস্তির পরশ।

আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। একই সাথে আজ দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আজ বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ কুমিল্লা, নোয়াখালী, সন্দ্বীপ ও সীতাকুন্ড অঞ্চলসহ দেশের বিভন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সেই সাথে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে।

আগের সংবাদজোট সম্প্রসারণে সাফল্য মিলছে না বিএনপির
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রে নৌকা ডুবিতে একই পরিবারের নয়জনসহ ১৭ নিহত