বাবার লাশের সঙ্গে মডেলের সেলফি, নিন্দার ঝড়

ওমর ফারুক:

সেলফি আসক্তিতে মানুষ ন্যূনতম মানবতাবোধের কথাও  ভুলে যাচ্ছে। এরই উজ্জ্বল দৃষ্টান্ত এই মডেল। যিনি হাসপাতালে বাবার লাশের সঙ্গে সেলফি তুলে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছেন। বিষয়টিকে ‘লজ্জাজনক’ বলে আখ্যায়িত করছেন মানবাধিকার কর্মীরা।

বৃটিশ এক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওই মডেলের নাম ‘গ্যালিকা লুবেস্টেজ’। তিনি সার্বিয়ার বিখ্যাত ফ্যাশন মডেল ও অভিনেত্রী। সম্প্রতি তিনি হাসপাতালে বাবার লাশের সঙ্গে তোলা সেলফিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সেলফিতে ওই অভিনেত্রীকে ক্যাপ পরা অবস্থায় দেখা যায়, অন্যদিকে তার প্রাণহীন বাবার মাথা একদিকে ঝুঁলে  ছিল।

সেলফিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পর নিন্দার ঝড় বয়ে যায়। ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা ওই মডেলের প্রতি প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। আবার অনেকে সহমর্মিতা ও শোক প্রকাশও করেন। মানবাধিকার কর্মীরা একে সস্তা জনপ্রিয়তা অর্জন ও মানুষের সহমর্মিতা পাওয়ার কৌশল বলে বলে মন্তব্য করেছেন। অবশ্য, ব্যাপক সমালোচনা হওয়ার পর ওই মডেল ইন্সটাগ্রাম থেকে ছবিটি সরিয়ে ফেলেন।

সূত্র: আল আরাবিয়া

আগের সংবাদগুপ্তধনের খোঁজে মিরপুরের এক বাড়িতে চলছে খোঁড়াখুঁড়ি
পরবর্তি সংবাদসৌদি আরবে প্রাচীন মসজিদের সন্ধান