গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেলেন ৩৬ জন

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৯৮ জন।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২ হাজার ১৯৮ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩ জন। আরও ৩৬ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৮৭৪ জন হয়েছে।

গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৬৩৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৯৮ হাজার ৮২৩ জন হয়েছে

আগের সংবাদমন্ত্রিসভায় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন অনুমোদন
পরবর্তি সংবাদইজরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ‘মিথ্যুক’: সৌদির সাবেক গোয়েন্দাপ্রধান