আল্লামা কাসেমীর জানাজা বায়তুল মোকাররমে

ফাতেহ ডেস্ক:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী রহ. এর জানাযার নামার আগামীকাল ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে জানাজার নামাজের অনুমতি না পাওয়ায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

বিষয়টি জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি জাকির হোসাইন কাসেমী নিশ্চিত করেছেন। জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে জানাযায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে আল্লামা কাসেমীর পরিবার।

উল্লেখ্য, আল্লামা নূর হোসাইন কাসেমী গত ১ ডিসেম্বর ঠাণ্ডাজনিত কারণে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ভর্তি করানো হয়। সন্দেহ থেকে পরীক্ষা করানো হয় করোনা। তবে কয়েক দফা পরীক্ষা করে তার করোনা ফলাফল নেগেটিভ আসে।

এদিকে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে অক্সিজেনের মাত্রা ও রক্তচাপ কমে যাওয়ায় তাকে প্রথমে হাই ডিপেন্ডসি ইউনিটে (এইচডিইউ) নেয়া হয়। পরে অবস্থার আরো অবনতি হলে রাত ৮টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে (১১ ডিসেম্বর) শুক্রবার সকালে অক্সিজেনের মাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসে। রক্তচাপ ও হৃৎস্পন্দনও স্বাভাবিক হয়। কিন্তু দুপুরের পর তার শারীরিক অবস্থার আবার অবনতি ঘটে। এবং আজ দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

আগের সংবাদজানুয়ারি থেকে প্রতি মাসে ২৫ লাখ মানুষ করোনার টিকা পাবে
পরবর্তি সংবাদজমিয়তের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি