বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে মরণজয়ী সংগ্রামের ইতিহাস এদেশের মানুষের রয়েছে -মাও. আবদুল লতিফ নেজামী

ফাতেহ ডেস্ক: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মোঃ আবদুল লতিফ নেজামী ভারতের বিশ্ব হিন্দু পরিষদের সাবেক নেতা ও বর্তমান আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদের নেতা প্রবীন তোগাড়িয়ার বাংলাদেশে সামরিক অভিযানের হুমকির বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেছেন যে, এতে ভারতীয় নেতার যুদ্ধংদেহী মনোভাবেরই বহিঃপ্রকাশ ঘটেছে। ভারতের হিন্দুত্ববাদী সরকারের শরিক নেতাদের এধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তৃতা-বিবৃতিতে আশার সায়রে নেতিবাচক প্রভাব ফেলা অস্বাভাবিক নয়। তিনি বলেন, ভারতে বাংলাদেশিদের বেআইনী অনুপ্রবেশের মিথ্যা অজুহাত সৃষ্টি করে বাংলাদেশে সামরিক অভিযানের হুমকিতে উপমহাদেশের শান্তিকামী মানুষ উদ্বিগ্ন না হয়ে পারেনা। বৈরী আচরণ বিসর্জন দিয়ে জাতিসংঘ সনদ ও পারস্পরিক সহাবস্থানের নীতি অনুসরনের মাধ্যমে ভৌগলিকভাবে নিকটতম বাংলাদেশের সাথে বন্ধুত্ব, মৈত্রী এবং সহযোগিতা সুদৃঢ় ও চিরস্থায়ীকরনের আবহ সৃষ্টির পরিবর্তে এসব অনাকাংখিত ও অবাঞ্ছিত বক্তৃতা-বিবৃতি কাম্য নয়। কারণ বাংলাদেশের সাথে ভারতের সৎপ্রতিবেশিসূলভ সম্পর্ক সৃষ্টির আবহ রচনার ক্ষেত্রে এসব বিবৃতি অনাকাংখিত ।
তিনি শনিবার বিকেলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির পুরানা পল্টনস্থ কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রদত্ত বক্তৃতায় এসব কথা বলেন। ষ্ট্যান্ডিং কমিটির সদস্য পীরজাদা সৈয়দ মোঃ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা সোহেল আহমদ ও মোঃ নুরুজ্জামান প্রমূখ।
মাওলানা নেজামী ভারতের হিন্দুত্ববাদী নেতা প্রবীন তোগাড়িয়াকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, কৃশকায় শ্যামল বাংলাদেশের জনগণের বিদেশি আধিপত্যবাদীদের বিরুদ্ধে মরণজয়ী সংগ্রামের গৌরবোজ্বল ইতিহাস রয়েছে। এদেশের জনগণ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে আত্মত্যাগের যে নজির স্থাপন করে গেছেন, সেই ত্যাগের আদর্শ গ্রহণের মধ্যেই দেশরক্ষার চেতনা নিহিত। স্বাধীনতার পতাকাকে সমুন্নত রেখে ইতিহাসে শাহাদাতের অধ্যায় সূচনা করেছেন এদেশের মানূষ। এই শাহাদাতের মধ্যে দেশের জন্যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার এবং প্রয়োজনে জান কোরবান করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, যা এদেশের মানুষের মননকে যুগে যুগে প্রেরণা যোগাবে। জনগণের মননে শহিদী চেতনা সঞ্চারিত করবে। মহান আত্মত্যাগের অণুপ্রেরণা এবং সেই সাথে দেশ রক্ষার দৃঢ় প্রত্যয় এদেশের গণজনতার পরম আকাংখার সাথে মিশে আছে। আমাদের স্বাধীন রাষ্ট্রীয় ভূখন্ডভিত্তিক দৃষ্টিভঙ্গী ও চেতনা এদেশের মাণবমন্ডলির অস্তিত্বের ভিত্তি তৈরি করে রেখেছে। এদেশের জনগণের অস্তিত্ব ও স্বাধীন মর্যাাদা নস্যাৎ করার ক্ষমতা ভারত কেন কোন দেশেরই নেই, এটা মনে রেখে যেন প্রবীন তোগাড়িয়ারা বাংলাদেশ সম্পর্কে কথা বলেন।

আগের সংবাদটানা ৫ ঘণ্টার খোঁড়াখুঁড়িতে পাওয়া যায়নি গুপ্তধন
পরবর্তি সংবাদতাবলীগে মাওলানা সাদের অনুুসারী আলেমরা কারা?