বাংলা একাডেমির তিন পুরস্কার পাচ্ছেন যারা

ফাতেহ ডেস্ক:

বাংলা একাডেমি প্রবর্তিত তিনটি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর তিন ব্যক্তি পাচ্ছেন পুরস্কারগুলো। পুরস্কারপ্রাপ্তরা হলেন- লেখক রফিক কায়সার, শাহরিয়ার কবির ও কবি জুলফিকার মতিন। রোববার একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রফিক কায়সার পাচ্ছেন ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার’, শাহরিয়ার কবির পাচ্ছেন ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার’ ও জুলফিকার মতিন পাচ্ছেন ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’।

জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার তিনটি প্রদান করা হবে।

আগের সংবাদএকদিনের ব্যবধানে আফগানিস্তানে আবারও বোমা হামলা, শিশুসহ নিহত ৮
পরবর্তি সংবাদডিসেম্বরেই দেয়া হবে এইচএসসির ফলাফল