এইচএসসির ফলাফল নিয়ে শিক্ষামন্ত্রী কথা বলবেন মঙ্গলবার

ফাতেহ ডেস্ক:

এইচএসসির ফলাফল, তালাবন্দী শিক্ষাপ্রতিষ্ঠান সচল করা, বই উৎসবসহ শিক্ষা সংক্রান্ত সমসাময়িক বিভিন্ন ইস্যুতে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শনিবার (২৬ ডিসেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, চলতি মাসের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে যেতে পারে।

আগের সংবাদবিশ্বে করোনা শনাক্ত ৮ কোটি ছাড়াল
পরবর্তি সংবাদমরক্কোর বাদশাহকে ইজরাইল সফরে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু