
ফাতেহ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক সমাজ।
কলাভবনের মূলগেটে সকালে এই প্রতিবাদ সমাবেশে যোগ দিন ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও হল প্রভোস্টসহ শতাধিক শিক্ষক। যারা ক্যাম্পাসে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে তাদের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল।
বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস-পরীক্ষা নিয়মিত চলছে, কোন বিশৃঙ্খলা নেই বলে জানান বক্তারা।
