বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে আমরাও যোগ দেব : মার্কিন রাষ্ট্রদূত

ফাতেহ ডেস্ক:

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, ‘আগামী বছর আমরাও বাংলাদেশের স্বাধীনতার স্মরণীয় ৫০তম বার্ষিকী উদযাপনে যোগ দেব। এটা অত্যন্ত সৌভাগ্য ও আনন্দের বিষয়।’

শুক্রবার ইংরেজি নববর্ষ উপলক্ষে বাংলাদেশ মানুষকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

শুভেচ্ছা বার্তায় আর্ল রবার্ট মিলার বলেন, ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষে আমি বাংলাদেশে আমাদের সব বন্ধু এবং অংশীদারদের একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ, সুস্বাস্থ্যময় নববর্ষ কামনা করছি। এটা অত্যন্ত সৌভাগ্য ও আনন্দের বিষয় যে অচিরেই আপনাদের সঙ্গে আমরাও বাংলাদেশের স্বাধীনতার স্মরণীয় ৫০তম বার্ষিকী উদযাপনে যোগ দেব।

 

আগের সংবাদজাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক যৌতুকের জন্য মারতেন স্ত্রীকে
পরবর্তি সংবাদজাতীয় সংগীতে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া