শেষ হল হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল

ফাতেহ ডেস্ক:

শেষ হলো আল-জমিআতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন। মাদ্রাসার মজলিসে ইদারীর প্রধান মুফতি আজম আল্লামা আব্দুচ্ছালাম চাটগামীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এর আগে ফজরের নামাজের পর মাওলানা আব্দুচ্ছালাম চাটগামীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়।

মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিমুদ্দীন, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, শিক্ষক নূরুল আবছার সাহেব এবং আনোয়ার শাহ আযহারীর যৌথ সঞ্চালনায় মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে- আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা আল্লামা শেখ আহমদ, মাওলানা ইয়াহইয়া, মাওলানা সালাহ উদ্দীন, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা নোমান ফয়জী, মুফতী জসীম উদ্দীন, মুফতী কিফায়াতুল্লাহ, ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মামুনুল হক, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মুফতি আব্দুল হালিম বোখারী, মাওলানা লোকমান, মাওলানা খোবাইব, মুফতি হাবীবুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মাওলানা সাআদাত, মাওলানা নূরুল আবছার, মাওলানা আজীজুল হক আল-মাদানী, মাওলানা খালেদ ও সাইফুল্লাহ আয়ূবীসহ অনেক দেশবরেণ্য ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেন।

এশার নামাজের পর গত বছর দাওরায়ে হাদিস উত্তীর্ণ দুই সহস্রাধিক শিক্ষার্থীর সম্মাননা পাগড়ি প্রদানের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি হয়।

মাহফিল ঘিরে দূর-দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় গত বৃহস্পতিবার থেকে মাদ্রাসা প্রাঙ্গণ ছিল মুখরিত ও ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় পরিপূর্ণ।

আগের সংবাদইশা ছাত্র আন্দোলনের নতুন সভাপতি আকরাম, সেক্রেটারি আল আমিন
পরবর্তি সংবাদবিজিবির কড়া আপত্তিতে সীমান্তে বিজেপির পাকাঘর নির্মাণ বন্ধ