
ফাতেহ ডেস্ক:
ভারতের কাশ্মীরের বেশ কয়েকটি এলাকায় প্রবল তুষারপাত হচ্ছে।
রোববার থেকে শুরু হওয়া এই তুষারপাতে বন্ধ হয়ে রয়েছে জম্মু-শ্রীনগর, মুঘল রোড ও শ্রীনগর লেন সড়ক। আটকা পড়েছে কয়েক হাজার যানবাহন।
আড়াই থেকে চার ফুট পর্যন্ত তুষার জমেছে। ব্যাহত হচ্ছে পানি সরবরাহ। এয়ারপোর্টের রানওয়েতেও প্রচুর তুষার জমে থাকায় বিমান চলাচল বন্ধ রয়েছে। শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, রানওয়ে পুরোপুরি পরিস্কার হওয়ার পর ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হবে। এরইমধ্যে তুষার সরানোর কাজ শুরু হয়েছে।
কিছু কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামীকাল (বুধবার) পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকবে।
