
ফাতেহ ডেস্ক:
ভারতের আন্দোলনরত কৃষকদের সঙ্গে সরকারের সপ্তম দফার আলোচনাতেও মিলল না কোনও সমাধান। পরবর্তী বৈঠক ৮ই জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেয়া হয়েছে।
মোদী সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের চার দাবির মধ্যে দুইটি দাবিতে দু’পক্ষই একটি সমঝোতায় এসেছে। তবে কৃষক নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন, বৈঠকে তিনটি কৃষক আইন প্রত্যাহার ও ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইনের কথা আলোচনা হয়েছে। যতক্ষণ না কৃষি আইন প্রত্যাহার করা হচ্ছে, ততক্ষণ আন্দোলন প্রত্যাহার করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
গত বছর সেপ্টেম্বরে পাশ হওয়া তিনটি কৃষি আইন বাতিলে চার মাসের বেশি সময় ধরে তীব্র শীত এবং বৃষ্টি উপেক্ষা করে দিল্লিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা।
