গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১০০৭, মৃত্যু ৩১

ফাতেহ ডেস্ক:

মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৭১৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৯৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন।

আগের সংবাদইজরাইলের ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া
পরবর্তি সংবাদ‘স্বতন্ত্র প্রার্থীরা আগামীতে নৌকার মনোনয়ন পাবেন না’