নির্বাচনী ইশতেহার: ইসলাম ঠেকাতে আলাদা মন্ত্রণালয় করবে ডাচ নেতা!

আন্তর্জাতিক ডেস্ক:

আসন্ন নির্বাচনে বিজয়ী হলে ইসলাম প্রতিহতকরণে মন্ত্রণালয় প্রতিষ্ঠা করবেন বলে জানিয়েছেন নেদারল্যান্ডের ফ্রিডম পার্টির ইসলামবিদ্বেষী ডানপন্থী নেতা গির্ট ওয়াইল্ডার্স। খবর আল জাজিরা।

খবরে বলা হয়, আগামী ১৭ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রতিশ্রুতি ওয়েবসাইটে প্রকাশ করে ডানপন্থী দলটি। এতে অভিবাসন ও শরণার্থীদের বন্ধকরণ ও ইসলাম প্রতিহতকরণে মন্ত্রণালয় প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়।

এছাড়া ইসলামকে একটি ‘সর্বগ্রাসী আদর্শ’ হিসেবে তুলে ধরবেন বলে জানিয়েছেন গির্ট ওয়াল্ডার্স। আর মুসলিম অভিবাসী ও শরণার্থীদের আবেদন অগ্রাহ্যকরণ, মুসজিদ-মাদারাসা বন্ধকরণ ও ইসলামী চেতনা বিস্তার রোধে সর্বাত্মক কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

তাছাড়া নারীদের হিজাব পরিধানের নিষেধাজ্ঞা আরোপ করার কথাও বলেন এই নেতা।

উল্লেখ্য, এর আগে গত অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করেন এই ডাচ নেতা।

আগের সংবাদস্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা : দিহানের ডিএনএ পরীক্ষার অনুমতি
পরবর্তি সংবাদফেব্রুয়ারিতে হচ্ছে না একুশে বইমেলা