ফাতেহ ডেস্ক: বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার মূল্য তালিকা ১৫ দিনের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানে টাঙানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার সকালে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে প্রত্যেক বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে যে কোন টেস্টের মূল্য তালিকা কেন প্রদর্শন করা হবে না তা জানতেও রুল জারি করেছে আদালত। এছাড়াও প্রত্যেক জেলা সদর হাসপাতালে ৩০টি করে আইসিইউ বেড কেনো স্থাপন করা হবে না এবং কেনো যাচাই বাছাই করে বেসরকারি ক্লিনিক ও পরীক্ষাগারগুলোর লাইসেন্স দেয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছে হাইকোর্ট।
এর আগে হাইকোর্টে এ বিষয়ে একটি রিট করেন মানবাধিকার কর্মী শাহ আলম। রিটে যে কোনো পরিস্থিতিতে সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি ডাকার ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়।
