ডিসি সম্মেলনে আলোচনা হবে ৩৪৭ প্রস্তাবের ওপর

ফাতেহ ডেস্ক: ঢাকায় তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনে এবার জেলা প্রশাসকদের ৩৪৭টি প্রস্তাবের ওপর আলোচনা হচ্ছে।

সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব এন এম জিয়াউল আলম জানান, এবার ২২টি অধিবেশনের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ অংশগ্রহণকারী ৫২টি মন্ত্রণালয়ের ১৮টি কার্যঅধিবেশনও থাকছে।

এতে অংশ নিচ্ছেন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবেরা। জেলা প্রশাসকদের এই সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় আলোচনায় স্থান পাবে।

আগের সংবাদস্বাস্থ্য পরীক্ষার মূল্য তালিকা টাঙাতে হবে: হাইকোর্ট
পরবর্তি সংবাদআজ সময়মত ঢাকা ছাড়ছে হজযাত্রার ১০টি ফ্লাইট