এখন ৩০ লক্ষের পরিবার কলরবের ভার্চুয়াল পরিবেশনা প্রতিষ্ঠান ‘হলি টিউন’

ফাতেহ ডেস্ক:

তিন মিলিয়ন সাবসক্রাইবার পূর্ণ করলো কলরবের ভার্চুয়াল পরিবেশনা প্রতিষ্ঠান হলি টিউন। কলরব প্রধান বদরুযযামান এবং প্রখ্যাত লিরিসিস্ট সাইফ সিরাজ এ উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

বদরুযামান ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা এখন ৩০ লক্ষের পরিবার। সবার জন্য ভালোবাসা।’

সাইফ সিরাজ ফেসবুকপোস্টে লিখেছেন, ‘কলরবের ভার্চুয়াল পরিবেশনা প্রতিষ্ঠান হলি টিউন; আজকেই স্পর্শ করেছে তিন মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক। কলরব, হলিটিউন পরিবারের সবাইকে অভিনন্দন। অভিনন্দন সকল সাবস্ক্রাইবারকেও। ‘

সাইফ সিরাজ আরও লিখেন, ‘বাংলা ভাষায় কেবল ইসলামী কন্টেন্ট নিয়ে কাজ করে এমন ইউটিউব চ্যানেল হিসেবে সম্ভবত হলিটিউনই সর্বোচ্চ সাবস্ক্রাইবার পেয়েছে।

এই পথ পরিক্রমায় নানা সংকট ও নানামুখী ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে এই প্রতিষ্ঠানটির। প্রশংসার পাশাপাশি বিতর্কও ছিল নিত্য সঙ্গী। আশা করছি এই বিশাল জনতার ভালোবাসা পাওয়ার পর প্রতিষ্ঠানের সবাই আরোও সতর্ক ও ঝামেলামুক্ত থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন।

তিনি আরও লিখেন, ‘একটা ব্র্যান্ডকে দাঁড় করানো এবং রান করানো কতটা পরিশ্রমের এইটা কেবল যারা সংগ্রাম করেন তারাই জানেন। কলরব ও হলিটিউনের যারা এই অর্জনের পেছনে শ্রম দিয়েছেন আল্লাহ্ তাদেরকে উত্তম প্রতিদান দিন।’

আগের সংবাদআল্লামা শফীর মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগ, বিচার চেয়ে মানববন্ধন
পরবর্তি সংবাদদেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৫৭৮, মৃত্যু ২১