
ফাতেহ ডেস্ক:
চাঁদপুরের কচুয়ার সাতবাড়িয়ায় নির্যাতনের শিকার রহিমানগর তালিমুল কুরআন মাদরাসার শিক্ষক হাফেজ ওমর ফারুক এখনো জেল থেকে মুক্তি পাননি। তার বিরুদ্ধে শিশু নির্যাতনের (বলাৎকার) অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে নির্যাতনকারীরা ক্ষমা চেয়ে তার জামিনের ব্যাপারে সবধরণের সহযোগীতার কথা বলেছিলেন। তবে এখন পর্যন্ত হাফেজে কুরআন শিক্ষক ওমর ফারুক জেল থেকে ছাড়া পাননি।
মাদরাসার মুহতামিম মাওলানা হোসাইন আহমাদ ফাতেহ টুয়েন্টি ফোরকে এ তথ্য জানান।
তিনি বলেন, সাংবাদিক, আইনজীবী, উভয় পক্ষের লোকজনের সামনে মাদারাসার সিসি ক্যামেরা দেখে হাফেজ ওমর ফারুক নির্দোষ প্রমাণিত হন; কিন্তু অধিকতর নিশ্চিত হবার জন্য অভিযোগ তোলা ছাত্র এবং অভিযুক্ত শিক্ষকের ডিএনএ টেস্ট করাতে দেওয়া হয়েছে ডিবি পুলিশের পক্ষ থেকে। ডিএনএ টেস্টের রিপোর্ট গত বৃহস্পতিবারে আসার কথা থাকলেও অজানা কারনে রিপোর্ট আসতে দেরি হচ্ছে। আশা করছি দু’একদিনের মধ্যে রিপোর্ট এসে যাবে।’
প্রসঙ্গত, এর আগে গত বছর ডিসেম্বরের ২৮ তারিখে হাফেজ ওমর ফারুকের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ তোলে একই মাদরাসার শিক্ষার্থী আবু বকর (১৩)। তার অভিযোগকে ভিত্তি করে কোন ধরণের যাচাই-বাছাই ছাড়া মাদরাসায় সন্ত্রাসী হামলা চালানো হয় এবং সেই শিক্ষকের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এ হামলায় হিন্দু সম্প্রদায়ের লোকজনও অংশ নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
