
ফাতেহ ডেস্ক: দেশের চারটি গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা-আরিচা, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-সিলেট আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা অংশ এখন রীতিমত ময়লার ভাগাড়। শিল্প কারখানার বর্জ্য ও গৃহস্থালী ময়লা-আর্বজনা সরাসরি ফেলা হচ্ছে এসব সড়কের দুই পাশে।
এতে পরিবেশ দূষণের পাশাপাশি নস্ট হচ্ছে সড়কের স্থায়িত্ব। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে দফায়- দফায় বৈঠক হলেও মিলছেনা সমাধান।
এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। যাত্রাবাড়ী থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত প্রায় দশ কিলোমিটার সড়কে ২৫টি বর্জ্যের স্তুপ। দুই পাশেই অবাধে ফেলা আবর্জনা।
ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী থেকে ধামরাই ৩২ কিলোমিটার অংশে বর্জ্য ফেলা হচ্ছে অন্তত ৬০ জায়গায়। একই অবস্থা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-সিলেট মহাসড়কে। এতে অসহনীয় দুর্ভোগে যাত্রী ও স্থানীয়রা।
ভ্যান ও ট্রাকে করে প্রতিদিন কয়েক হাজার টন নাগরিক ও শিল্পবর্জ্য ফেলা হচ্ছে এসব মহাসড়কের দুই পাশে। গাজীপুর ও নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের কোন ডাম্পিং স্টেশন নেই। সাভার, ধামরাই পৌরসভাসহ বিভিন্ন শিল্প এলাকায় নেই আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা।
তবে এ বক্তব্য মানতে নারাজ সড়ক বিভাগ। তারা বলছে, বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব জনপ্রতিনিধিদেরই।
পাল্টাপাল্টি এই দোষারোপে চলছে সময়ক্ষেপণ আর এতে স্থায়িত্ব হারাচ্ছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মহাসড়ক।
এই সমস্যা থেকে উত্তরণে উন্নত বিশ্বের মতো রিসাইকেলের মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণতের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞেরা।
