গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬৫৬, মৃত্যু ৮

ফাতেহ ডেস্ক:

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। গেল আট মাসের মধ্যে যা সবচেয়ে কম।

বুধবার বিকালে মহামারীর হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে।

এতে বলা হয়, করোনায় দেশে মোট সাত হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় আরও ৬৫৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ২৯ হাজার ৬৮৭ জন হয়েছে।

গত এক দিনে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৭৪ হাজার ৪৭২ জন হয়েছে।

আগের সংবাদউইঘুরে মুসলমানদের গণহত্যা করা হয়েছে: শেষ কর্মদিবসে পম্পেও
পরবর্তি সংবাদমসজিদুল আকসার পায়রাগুলো এতিম হয়ে গেলো