আদাবরের কাঁচাবাজারে আগুন

ফাতেহ ডেস্ক:

রাজধানীর আদাবরের ১৪ নম্বর সড়কের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান নিশ্চিত করেছেন। এর আগে রাত ১১টা ৫৫ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়।

কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, আদাবরে কাঁচাবাজারে একটি বেকারি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন অন্য দোকানে ছড়িয়ে পড়ে। তবে আধা ঘণ্টা খানিকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

আগের সংবাদসৌদিতে সোফা কারখানায় আগুন, নিহত ৭ বাংলাদেশি
পরবর্তি সংবাদমিয়ানমারে সেনা অভ্যুত্থানে জড়িত নেতাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা