বেকসুর খালাস পেলেন চাঁদপুরের নির্যাতিত হাফেজ ওমর ফারুক

ফাতেহ ডেস্ক:

বেকসুর খালাস পেলেন চাঁদপুরের কচুয়ার সাতবাড়িয়ায় নির্যাতনের শিকার রহিমানগর তালিমুল কুরআন মাদরাসার শিক্ষক হাফেজ ওমর ফারুক। ডিএনএ রিপোর্ট আসার পর আজ আদালতে তার বিরুদ্ধে শিশু নির্যাতনের (বলাৎকার) অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে সম্পূর্ণভাবে। চাঁদপুরের জেলা ও দায়রা জজ আদালত তাই তার যামিন মঞ্জুর করেছেন।

এডভোকেট সরোয়ার মিয়াজী সাহেব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘হাফেজ ওমর ফারুকের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। আমরা দাবি জানাচ্ছি, যারা তার বিরুদ্ধে মিথ্যা নাটক সাজিয়েছে, তারেদ বিরুদ্ধে অতি সত্বর লিগ্যাল একশন গ্রহণ করা হোক।’

এদিকে মজলুম হাফেজ ওমর ফারুক সাহেবকে ফুলের শুভেচ্ছা দিয়ে কারাগার থেকে গ্রহণ করার জন্য শত শত ওলামায়ে কেরাম অপেক্ষমাণ চাঁদপুর জেলা কারাগারের সামনে। মাদরাসার মুহতামিম মাওলানা হোসাইন আহমাদ ফাতেহ টুয়েন্টি ফোরকে রাত আটটায় জানান, ‘হুজুরকে কারাগার থেকে মাত্রই ছাড়া হলো।’

হাফেজ ওমর ফারুক কারাগার থেকে বেরিয়ে এলে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান আলেমগণ।

No description available.

উল্লেখ্য, এর আগে গত বছর ডিসেম্বরের ২৮ তারিখে হাফেজ ওমর ফারুকের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ তোলে একই মাদরাসার শিক্ষার্থী আবু বকর (১৩)। তার অভিযোগকে ভিত্তি করে কোন ধরণের যাচাই-বাছাই ছাড়া মাদরাসায় সন্ত্রাসী হামলা চালানো হয় এবং সেই শিক্ষকের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এ হামলায় হিন্দু সম্প্রদায়ের লোকজনও অংশ নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আগের সংবাদপ্রশ্নপত্র ফাঁস: ঢাবির ৭ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ
পরবর্তি সংবাদপদ্মায় গোসলে নেমে নিখোঁজ দুই ছাত্রের মরদেহ উদ্ধার