মিয়ানমারে আর্থিক সহায়তা বন্ধ করছে ইউএসএআইডি

ফাতেহ ডেস্ক:

মিয়ানমার সরকারকে দেওয়া ৪ কোটি ২২ লাখ ডলারের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)।

শুক্রবার এক বিবৃতিতে ইউএসএআইডি কর কথা বলেছে।

বিবৃতিতে বলা হয়, মিয়ানমার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারের হাত থেকে ক্ষমতা দখলের প্রেক্ষাপটেএই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত কাজ শুরু করা হবে। ইউএসএআইডির বিবৃতিতে আরো বলা হয়, এই অর্থ মিয়ানমার সরকারেরর কাজে লাগত। কিন্তু অভ্যুত্থানের পর দেশটিতে কর্মসূচি পুনর্মূল্যায়ন করে এই সহযোগিতা না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

সামরিক বাহিনীকে সহায়তা করার বদলে সুশীল সমাজের সহায়তা করতে ও তাকে জোরদার করার কাজে এসব তহবিল সরিয়ে নেওয়া হবে। তবে দ্বিপক্ষীয় কর্মসূচির আওতায় মিয়ানমারের জনগণের জন্য প্রায় ৬ কোটি ৯০ লাখ ডলারের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলেও মার্কিন সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে। সূত্র: রয়টার্স।

আগের সংবাদশক্তিশালী ভূমিকম্পে তাজিকিস্তানসহ কেঁপে উঠল ভারত
পরবর্তি সংবাদআল্লামা বেলায়েতুল্লাহ নূরের ইন্তেকাল, জানাজা বাদ মাগরিব