টুপি ছাড়া কি নামাজ হবে না?

আতা হাসিন: টুপি পরিধান করা সুন্নাত, মুস্তাহাব। অনেক হাদীস আছে যেখানে বলা হয়েছে যে, মুহাম্মাদ (সা) সব সময় টুপি পরতেন এবং তার সাহাবীরাও।

ইবনে ওমর (রা) বলেন, রাসূল (সা) সাদা টুপি পরতেন; তাবারান অনুযায়ী ইমাম সুয়ুতি বলেন, রাসূল (সা) সাদা টুপি পরতেন। (সিরাজ আল মুনির, ১১২)

আরেক হাদীসে বলা হয়েছে, আনাস বিন মালিক (রা) সাদা টুপি দিয়ে তার মাথা ঢেকে রাখতেন। (সহীহ বুখারী, হাদীস ৫৮০২)

সমস্ত আলেমগণ একমত যে, টুপি পরা মুস্তাহাব এবং চার ইমামের সকলেই বলেন যে, নামাজ আদায়ের সময় টুপি পরিধান করা মুস্তাহাব এবং না পরিধান করাটা মাকরূহ।

সুতরাং টুপি পরিধান করা মুস্তাহাব। কারণ এটা রাসূল (সা) করেছেন।

আগের সংবাদযুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বাড়ার আশা ইইউ’র
পরবর্তি সংবাদকুরবানীর ঈদে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু ৮ আগস্ট