সৌদির হজমন্ত্রী অপসারিত

ফাতেহ ডেস্ক:

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেনকে সরিয়ে দেয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন এসাম বিন সাইদ। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ শুক্রবার এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) রাজকীয় ডিক্রির উদ্ধৃতি দিয়ে এই খবর পরিবেশন করেছে। খবর খালিজ টাইমসের।

২০২০ সালের জুলাই মাসের শেষ দিকে হওয়া গত হজে সৌদি আরবের হাজার দশেক লোককে হজ পালন করার সুযোগ দেয়া হয়েছিল। এবার কতজনকে দেয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

 

আগের সংবাদ‘তুরস্ক ও আজারবাইজানের মধ্যে কোনো পার্থক্য নেই’
পরবর্তি সংবাদজর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড : ২ কোটি ৭০ লাখ ডলারে আপোষ