হজযাত্রায় চিকিৎসক সহকারীর বদলে পিয়ন-চালক-দারোয়ান

ফাতেহ ডেস্ক: চিকিৎসা সেবায় প্রশিক্ষিত সহকারীদের পরিবর্তে কাজ করবেন পিয়ন, দারোয়ান, গাড়িচালকের মতো কর্মীরা। এমনটিই ঘটছে এবারের হজ ব্যবস্থাপনায়। হজ চিকিৎসক দলে সহকারী হিসেবে ১২১ জনের তালিকায় চিকিৎসা সেবায় যুক্ত আছেন মাত্র দুই জন। যদিও ধর্মমন্ত্রী দাবি করছেন যারা যাচ্ছেন তারা সবাই অসুস্থ হাজিদের সহায়তা করতে পারবেন।

হজ অফিসের হিসাব রক্ষক শহিদ উল্ল্যাহ। হঠাৎই বনে গেছেন চিকিৎসকের সহকারী। হজে গিয়ে রোগীর চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণে সহায়তা করবেন তিনি। অথচ চিকিৎসা বিষয়ে কোন জ্ঞানই নেই।

চিকিৎসকের সহকারী হিসাবে কীভাবে যাচ্ছেন জানতে চাইলে অকপটে বলেন- এসব কাজে নাকি আলাদা কিছু জানতেও হয় না।

হিসাবরক্ষকই শুধু নন ক্যাশিয়ারও যাচ্ছেন যাচ্ছেন একজন নার্সের ভূমিকায়।

চিকিৎসকের সহকারী হিসেবে আরও যাচ্ছেন মন্ত্রীর এলাকা ময়মনসিংহের বিরুনীয়া ভূমি অফিসের সহকারী এ কে এম রেজাউল করিম। আছেন সরকারি যানবাহন মেরামত কারখানার মেকানিক আব্দুল লতিফের মত আরও অনেকে।

সৌদি আরবে অসুস্থ হজযাত্রীদের চিকিৎসা সেবায় ১০৫ জন চিকিৎসক গেছেন। তাদের সহকারী হিসেবে যে ১২১ জন যাচ্ছেন তাদের মধ্যে চিকিৎসা বিষয়ে কিছুটা ধারণা আছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট এর ল্যাব এটেনডেন্ট মোসলেমা খাতুন এবং রাজারবাগ পুলিশ হাসপাতালের ওয়ার্ড বয় সাইফুল ইসলামের। বাকিরা সবাই বিভিন্ন দপ্তরের সহাকারী গাড়ি চালক এবং মেকানিকসহ বিভিন্ন পদে কর্মরত।

নিয়ম অনুযায়ী আসা-যাওয়া থাকার ব্যয় ছাড়াও পদ অনুযায়ী এরা প্রত্যকে ৪ থেকে ৬ লাখ টাকা পাবেন। ধর্ম মন্ত্রণালয় বলছে চিকিৎসা বিষয়ে নয় হাজিদের কল্যাণে কাজ করবেন তারা।

এরইমধ্যে এদের ২৫ জন সৌদি আরব গেছেন। দ্বিতীয় ধাপের তালিকায় আছেন ৪০ জন। বাকিরা যাবেন ৮ এবং ১৪ আগস্ট। এই তালিকায় নাম অন্তর্ভুক্তিতে অর্থ লেনদেনের অভিযোগও আছে।

আগের সংবাদতাবলীগী জোড়ে আব্দুল মালেক সাহেব যা বললেন
পরবর্তি সংবাদমোহাম্মদপুর ঘোষণা : ছয় সিদ্ধান্ত