বাড্ডা ইউলুপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকায় ভোট দিলে কেউ বঞ্চিত হয় না। সরকারের ধারাবাহিকতার কারণেই দেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। বিকেলে হাতিরঝিল প্রকল্পের বাড্ডা ইউলুপ উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। যানজট নিরসনে রাজধানী ঘিরে এলিভেটেড রিং রোড ও আশপাশে ছোট ছোট শহর গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

সাড়ে চারশ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থের বাড্ডা ইউলুপ নির্মাণে ব্যয় হয়েছে ৩৩ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নে কাজ করেছে সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ারিং শাখা। ইউলুপটি চালু হওয়ায় প্রগতি সরণির বাড্ডা এবং রামপুরা এলাকার যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছে সরকার।

ইউলুপ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আবারো সরকার পরিচালনার দায়িত্ব পেলে মেট্রোরেলের পাশাপাশি ঢাকায় চালু করা হবে পাতাল রেল। বড় শহরগুলোর সাথে যোগাযোগ বাড়াতে বুলেট ট্রেন চালুর পরিকল্পনাও জানান শেখ হাসিনা।

বক্স কালভার্টকে রাজধানীর জলাবদ্ধতার কারণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সংকট নিরসনে ভবিষ্যতে নগরীর সব খাল উন্মুক্ত করা হবে।

দেশের বিভিন্ন অঞ্চলে সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা জানান শেখ হাসিনা। বলেন, আগামীতে ক্ষমতায় এলে প্রত্যেক গ্রামে শহরের সুবিধা পৌছে দেয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দিলে কেউ বঞ্চিত হয় না। সরকারের ধারাবাহিকতার কারণেই দেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

আগের সংবাদমধ্যরাতে শেষ হচ্ছে ৩ সিটির নির্বাচনের প্রচার
পরবর্তি সংবাদপাকিস্তানের প্রাদেশিক আসন থেকে বিপুল ভোটে জয়ী স্বতন্ত্র প্রার্থী মাওলানা মুয়াবিয়া