বইমেলার শেষ হচ্ছে ১২ এপ্রিল

ফাতেহ ডেস্ক:

১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে যাচ্ছে সরকার। তার আগে ১২ এপ্রিল অমর একুশে বইমেলা শেষ হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শনিবার (১০ এপ্রিল) সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান এক বার্তায় এ তথ্য জানান।

সরকারের এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সভাপতি ফরিদ আহমেদ বলেন, সরকারের কোনো সিদ্ধান্তের সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা আমাদের মতো করে মেলার বই-পুস্তক সরিয়ে নেব।

করোনার কারণে ফেব্রুয়ারির পরিবর্তে এ বছর ১৮ মার্চ মেলা শুরু হয়। ১৪ এপ্রিল পর্যন্ত বইমেলা চলবে বলে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত সময়ের দুদিন আগেই শেষ হচ্ছে মেলা।

আগের সংবাদরফিকুল ইসলাম মাদানী এখন কাশিমপুর কারাগারে
পরবর্তি সংবাদমিয়ানমারে রাতভর সেনা অভিযান, নিহত ৬০