
জুনায়েদ ইশতিয়াক
নাসা ( National Aeronautics and Space Administration (NASA), ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ) হল মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা। মহাকাশ বিষয়ে অগ্রসর গবেষণার জন্য ১৯৫৭ খৃস্টাব্দের ২৯ জুলাই নাসা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানটি ১৮০০০ হাজারের চেয়ে বেশী মানুষের জনবল নিয়ে কাজ করছে। এর বার্ষিক বাজেট আঠারো বিলিয়ন ডলারের মতো। নাসা মহাকাশ বিজ্ঞানের পাশাপাশি দীর্ঘমেয়াদী সামরিক গবেষণার কাজেও নিয়োজিত।
মহাকাশ প্রযুক্তি ও প্রতিরক্ষার গুরুত্ব
গত শতকে মার্কিন যুক্তরাষ্ট্রের অপ্রতিরোধ্য সামরিক ক্ষমতার পেছনে মহাকাশ সমর গবেষণার অবদান কোন অংশেই কম নয়। ভিয়েতনাম বা আফগান যুদ্ধে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র স্থল যুদ্ধে দীর্ঘ পরিশ্রম ও চেষ্টার পরেও সামগ্রিক বিজয় অর্জন করতে পারেনি। তবে মহাকাশে আধিপত্যের মাধ্যমে আক্রান্ত দেশগুলোর নিরাপত্তা ও সরকার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে খুব অল্প সময়েই।
একইভাবে সিরিয়া গৃহযুদ্ধে আসাদ বিরোধীরা সফলতার দ্বারপ্রান্তে চলে গেলেও রাশান আকাশ শক্তির সাহায্যে বিদ্রোহকে প্রায় করে দমন করে ফেলেছে আসাদ সরকার। অনেকে মনে করেন, সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে উত্তর কোরিয়ার আত্মসমর্পণের পেছনে সামরিকভাবে আক্রান্ত হবার ভীতিই কাজ করেছিল।
এভাবে মহাকাশ আধিপত্যের মাধ্যমে রাজনীতি ও যুদ্ধের শক্তিতে যে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে, তার ফলাফল ভালো নয়। বাংলাদেশসহ মুসলিম দেশগুলো পশ্চিমা শক্তিগুলোর মহাকাশ আধিপত্যে ভীত হয়ে নানারকম অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যকে মেনে নিচ্ছে। সবাই সমান শক্তিমান নয়, এমন প্রতিযোগিতাকে বলা হয়, মনোপলি বা একচেটিয়া আধিপত্য। এর প্রেক্ষিতে অনেক রকম প্রশ্ন সৃষ্টি হচ্ছে। আমরা এই লেখায় সেসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।
কেন মুসলিম দেশগুলো পিছিয়ে পড়ছে?
এর জন্য সবার আগে অর্থনৈতিক কারণকেই সামনে আনতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে নাসার পেছনে বছরে ১৮ বিলিয়ন ডলার খরচ করছে, সেখানে বাংলাদেশের পুরো বাজেটের পরিমাণ এখনো একশো বিলিয়ন ডলারে পৌঁছেনি। ফলে অর্থনৈতিক এই সীমাবদ্ধতা পিছিয়ে পড়ার একটা বড় কারণ।
পাশাপাশি বাংলাদেশের উচ্চশিক্ষার অবস্থাও ভালো নয়। যথাযথ পরিমাণ গবেষণার সুযোগ ও অনুদান নেই। গবেষণাগারের অবস্থাও শোচনীয়।এক কথায় গবেষণা করার সুযোগ অত্যন্ত সীমিত। ফলে মেধাবী ছাত্রদের বিদেশ চলে যেতে হচ্ছে। তাদের মেধাকে কিনে নিয়ে বাংলাদেশের মতো দেশগুলোর ওপরেই সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করছে পশ্চিমা দেশগুলো।
সামরিক ইন্ডাস্ট্রি নেই
অধিকাংশ মুসলিম দেশে কোন সামরিক ইন্ডাস্ট্রির বিকাশ ঘটেনি। ফলে যোগ্য মানুষদের চর্চা ও অনুশীলনীরও সুযোগ সীমিত। প্রতিযোগিতা ও চর্চার জন্য কর্মক্ষেত্র থাকা জরুরী। প্রতিযোগিতা, চর্চা ও কর্মক্ষেত্র না থাকায় বেসরকারি উদ্যোগে এগিয়ে যাবারও তেমন বিশেষ কোন সুযোগ নেই।
সামরিক বাহিনীগুলোর মহাকাশ তৎপরতাও সীমিত
সামরিক বাহিনীর কোন ভূমিকা নেই
সামরিক বাহিনীতে নেই মহাকাশ প্রযুক্তির বিশেষায়িত শাখা। মুসলিম দেশগুলো বরং পশ্চিমা রাষ্ট্রগুলো থেকে সামরিক সরঞ্জাম আমদানিতে অভ্যস্ত হয়ে পড়েছে। এতে যেমন বিপুল পরিমাণ খরচ হচ্ছে, তেমনি রপ্তানীকারক দেশগুলোর পরিচিত ও প্রতিরোধযোগ্য প্রযুক্তি হবার কারণে এর রাজনৈতিক প্রভাবও কমে যাচ্ছে।
মুসলিম দেশগুলো বরং তার মহাকাশ শক্তি ও প্রতিরক্ষাকে গৃহযুদ্ধ বা সামরিক শোপিস হিসেবে ব্যবহার করছে। দেশের বিদ্রোহী অংশের বিরুদ্ধে ব্যবহার করার জন্যই প্রস্তুত রাখছে। অথচ অভ্যন্তরীণ বিদ্রোহগুলো কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার কারণেই তৈরি হয়েছে। ফলে আন্তর্জাতিকভাবে প্রভাব বিস্তার না করতে পারলে বিদ্রোহ দমন করে খুব একটা লাভ হবেনা। বিদ্রোহের শর্ত তৈরি হয়ে থাকবে। এ কারণেই দেখা যায়, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্থিতিশীল রাষ্ট্রগুলোতে বিদ্রোহ প্রবণতা খুবই কম।
অসহযোগিতা ও গুপ্তহত্যা
মুসলিম দেশগুলোতে মুসলিম মহাকাশ বিজ্ঞানীদের একটা প্রজন্মও তৈরি হচ্ছে। তবে তাদের পরিবর্তনকামী মূল্যবোধ ও চেতনার কারণে দেশগুলোর সরকার তাদেরকে সুযোগ দিচ্ছেনা।
যারা কোনভাবে অগ্রসর হয়ে যাচ্ছেন, তাদের ওপর পশ্চিমা শক্তিগুলোর শ্যেন দৃষ্টি পড়ে এবং শেষ করার প্রচেষ্টাও চলতে থাকে। গত শতকের সর্বশ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী আলী মুস্তাফা মুশরিকাকে হত্যার অভিযোগ আছে মোসাদের বিরুদ্ধে। শুধু তাই নাই, গত কয়েক বছরের মধ্যে তিউনিসিয়া ও মালয়েশিয়ায় ফিলিস্তিনি দুই মহাকাশ বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। ইজরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদ এর দায়ও স্বীকার করেছে।
কূটনৈতিক অক্ষমতা
মহাকাশ বিজ্ঞান, গবেষণা ও প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে শুধু অর্থনৈতিক ও গবেষণা সামর্থ্য থাকাই কাফি না। রাজনৈতিক সামর্থ্য থাকাও জরুরী। মুসলিম দেশগুলো কোন মহাকাশ সরঞ্জাম বানাতে পারবে, কোনটি নয়, কে কতদূর পরীক্ষা চালাতে পারবে এতেও রয়েছে পশ্চিমাদের হস্তক্ষেপ।
ইরানের বিরুদ্ধে অবরোধের কথা তো সবাই জানেন, পাশাপাশি সৌদি আরব পারমাণবিক বোমা বানানোর ক্ষেত্রে অগ্রসর হলে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সতর্ক করে দিয়ে বলেছে, তারা যাতে এর সাহসও না করে।
