প্রস্তুত ৩ শহর, কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম

ফাতেহ ডেস্ক: তিন শহরে ভোটের প্রস্তুতি শেষ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম। সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৩ নগরীর অর্ধেকের বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন শান্তিপূর্ণ রাখতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।

রাজশাহী, বরিশাল ও সিলেট এই ৩ সিটিতে সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোট। আর এরই মধ্যে এর সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার, বাক্স ও সিলসহ সব সামগ্রী। এসব বুঝে নিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা।

তিন সিটিতে মেয়র প্রার্থী ১৯। এরমধ্যে রাজশাহীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। ১৩৮ কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ১১৪টি। বরিশালে ১২৩টির মধ্যে গুরুত্বপূর্ণ ১১২টি কেন্দ্র। মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ৬ জন। সিলেটে এই সংখ্যা সাত। আর সেখানে ১৩৪ কেন্দ্রের মধ্যে ৮০টিকে গুরুত্বপূর্ণ বলছে ইসি।
এদিকে এই নির্বাচনে ১৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে-ই/ভি/এম ব্যবহার করছে ইসি। এরমধ্যে রাজশাহী-সিলেটে দুটি করে চারটি আর বরিশালে ইভিএমে ভোট হবে ১১ কেন্দ্রে।

ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শনিবার মধ্যরাত থেকেই নগরীতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞাসহ যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। নির্বাচনি এলাকায় ভোটের দিন ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।

আগের সংবাদদেওবন্দের নামে জাল বিজ্ঞপ্তি, চারদিকে ছি ছি, নিন্দার ঝড়
পরবর্তি সংবাদনতুন প্রজন্মকে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর