নতুন প্রজন্মকে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক: উন্নত দেশের জন্য নতুন প্রজন্মকে নিবেদিতপ্রাণ কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বিকেলে শাপলা কাব এওয়ার্ড বিতরণ ও গার্ল গাইডস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, স্কাউট ও গার্ল গাইডকে আরো গতিশীল করে সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করা সম্ভব।

প্রায় চার হাজার শিশুর কলকাকলিতে মুখর গণভবন। বঙ্গবন্ধুর শাসনামলের পর এই প্রথম গার্ল গাইড ও স্কাউটদের মিলনমেলা গণভবনে।

স্কাউট ও গার্ল গাইড শিশুদের পরিবেশিত নাচ-গানে মুগ্ধ প্রধানমন্ত্রীসহ অতিথিরা। প্রধানমন্ত্রী নতুন প্রজন্মের সদস্যদের দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।

স্কাউট ও গার্ল গাইডদের লেখাপড়ার পাশাপাশি সমাজসেবায় মনোযোগী হতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

এর আগে ২০১৫ ও ২০১৬ সালে কাব স্কাউটের জীবনে সর্বোচ্চ অর্জন শাপলা কাব পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন গার্ল গাইডস ভবন ও স্কাউট শতাব্দী ভবনসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের।

আগের সংবাদপ্রস্তুত ৩ শহর, কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম
পরবর্তি সংবাদমিশরে ৭৫ জনকে ফাঁসির আদেশ