কওমি মাদরাসায় ‘বিবাহ-ভাতা’র প্রচলন শুরু

বিবাহ-ভাতা, কওমি মাদরাসা, বিবাহ, শুভ বিবাহ, www.dailynayadiganta.com, ইসলাম

ফাতেহ ডেস্ক:

‘বিবাহ-ভাতা’ নামে মাদরাসায় কর্মরত নববিবাহিত শিক্ষকদের জন্য ব্যতিক্রমী এক ‘সম্মানী’-এর প্রচলন শুরু করেছেন রাজধানীর মিরপুরস্থ মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ-ঢাকা-এর পরিচালক মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী।

গত শনিবার মাদরাসার শিক্ষক মুফতি নাবিল ওয়ালিদের বিবাহ উপলক্ষে তার হাতে নগদ অর্থের মাধ্যমে ‘বিবাহ-ভাতা’ তুলে দেয়া হয়-এর মাধ্যমে মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ-ঢাকায় নতুন ও ব্যতিক্রমী এ সম্মাননা ভাতার প্রচলন শুরু হয়।

গত মার্চে এ প্রতিষ্ঠানে ‘চিকিৎসা ভাতা’ নামেও শিক্ষকদের প্রাথমিক চিকিৎসা বাবদ একটি বিশেষ সম্মানি চালু করে- এতেও মাদরাসাটি সর্বমহলে বেশ প্রশংসিত হয়।

ব্যতিক্রমী এ সম্মানী প্রসঙ্গে মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমি বলেন, এখন থেকে নিয়মিত-ই মাদরাসার নববিবাহিত যেকোনো শিক্ষককে ‘বিবাহ-ভাতা’ দেওয়া হবে।

আগের সংবাদআরও চারটি জেলা নিজেদের নিয়ন্ত্রণে নিল তালেবান
পরবর্তি সংবাদরোহিঙ্গা ইস্যুতে ইউএনএইচসিআরকে আরো সক্রিয় হওয়ার আহ্বান