
ফাতেহ ডেস্ক:
আজ রাত ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামালের সঙ্গে কয়েকটি দাবি নিয়ে বৈঠক করবেন ইসলামী ঐক্যজোট শীর্ষ নেতৃবৃন্দ। এতে নেতৃত্ব দেবেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দলটি।
জানা গেছে, নেতৃবৃন্দ মন্ত্রীর সঙ্গে সারা দেশে নির্বিঘ্নে কোরবানির পরিবেশ তৈরি, নিরীহ আলেমদের মুক্তি, গ্রেফতার ও হয়রানি বন্ধ এবং স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসা খুলে দেয়ার বিষয়ে কথা বলবেন।
