
আন্তর্জাতিক ডেস্ক:
ইজরাইলি বর্বরতা ও দখলদারিত্বের কারণে নিজেদের ভিটেমাটি হারিয়ে বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন এক কোটি ৩৮ লাখ ফিলিস্তিনি। ফিলিস্তিন সরকার সম্প্রতি এক পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।
পরিসংখ্যানে বলা হয়েছে, গাজা ও পশ্চিমতীরে ফিলিস্তিনি লোকসংখ্যা কমে এখন মাত্র ৫২ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে।
বিশ্ব জনসংখ্যা দিবসে ফিলিস্তিন কর্তৃপক্ষ ও ইউএনএফপিএ (ইউনাইটেড ন্যাশনস পপুলেশন ফান্ড) যৌথভাবে ওই পরিসংখ্যানের রিপোর্ট প্রকাশ করে।
