দাখিল-আলিম পরীক্ষার্থীদের দুই বিষয়ের ব্যবহারিক খাতা জমা দিতে হবে

ফাতেহ ডেস্ক:

২০২১ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের দুই বিষয়ের ব্যবহারিক খাতা জমা দিতে নতুন নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

নির্দেশনায় বলা হয়েছে, দাখিল পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের যেকোনো দুটি ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে নিজ নিজ মাদ্রাসায় জমা দিতে হবে। আর আলিম পরীক্ষার্থীদেরও নৈর্বাচনিক বিষয়ের, অর্থাৎ পদার্থবিজ্ঞান ও রাসায়নের প্রতিটির প্রতি পত্রের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে দেওয়া ব্যবহারিকের দুটি করে ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে জমা দিতে হবে।

দাখিল পরীক্ষার্থীরা নির্বাচিত প্রতি বিষয়ের সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে উল্লেখিত ব্যবহারিকের যেকোনো দুটি ব্যবহারিক কার্যক্রমের খাতা (নোটবুক) তৈরি করে নিজ নিজ প্রতিষ্ঠানে জমা দেবে। একইভাবে আলিম পরীক্ষার্থীরা নির্বাচিত বিষয়ের প্রতিটির (যেগুলোতে ব্যবহারিক আছে) প্রতি পত্রের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে উল্লেখিত ব্যবহারিকের দুটি করে ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে জমা দেবে।

শিক্ষা বোর্ড আরও বলেছে, ইতিমধ্যে যদি কোনো শিক্ষার্থী ২০২১ সালের সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে প্রতি পত্রে দুটির বেশি ব্যবহারিক কার্যক্রম সম্পন্ন করে থাকে, তাহলেও শিক্ষার্থীরা ওই সব ব্যবহারিক খাতা বা নোটবুক জমা দিতে পারবে। নির্দেশনায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

দাখিল পরীক্ষার্থীদের শুধু পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের ব্যবহারিক করতে হবে। আর আলিম পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র এবং রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্রের ব্যবহারিক করতে হবে।

আগের সংবাদভারতের সঙ্গে ফ্লাইট চালু ৩ সেপ্টেম্বর
পরবর্তি সংবাদতালেবানের অনুমতি ছাড়া আফগানিস্তানে অভিযান চালানো যাবে না