
আন্তর্জাতিক ডেস্ক:
ঘানা একটি প্রজাতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ হলেও দেশটির মুসলিম নারীরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দবোধ করে। তাদের সমাজে পুরুষরা সমাজের আইকন, আর ঘর বাচ্চা পরিবার সামলায় নারীরা।
গত জুলাইয়ে দ্য কনভারসেশনের একটি জরিপমূলক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
জরিপে মুসলিম নারীরা দাবি করেন, তারা সন্তানদেরকে ধর্মীয় আলোকেই লালন-পালন করেন। তারা পরিবারের বাইরে যখন বের হন, শালীন পোশাক পরেন।
ঘানা ১৯৫৭ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। উপনিবেশিক সময়ের প্রভাবে দক্ষিণ ঘানার বেশিরভাগ অধিবাসী খৃস্টান। উত্তর ঘানার প্রধানতম ধর্ম ইসলাম।
