বসনিয়ার ঐতিহাসিক মসজিদ পুননির্মাণে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

বসনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ট্রেবিঞ্জে অবস্থিত ঐতিহাসিক ‘জোবা’ মসজিদের পুননির্মাণে এগিয়ে এল তুরস্ক। এ মসজিদের পুনঃনির্মাণের দায়িত্ব নিয়েছে ‘ইউনিয়ন অব তার্কিশ ওয়ার্ল্ড মিউনিসিপালিটিস’ নামের সরকারি একটি প্রতিষ্ঠান। ট্রেবিঞ্জের কাউন্সিল অব দ্যা ইসলামিক ইউনিয়নের আবেদন প্রেক্ষিতে এ দায়িত্ব গ্রহণ করে সংস্থাটি।

ট্রেবিঞ্জের কাউন্সিল অব দ্যা ইসলামিক ইউনিয়নয়ের উপদেষ্টা সাদিক ভাসলাজিক বলেন, এটিকে শহরের সবচেয়ে প্রাচীন মসজিদ বিবেচনা করা হয়। এটি তৈরি হয় উসমানীয় সুলতান প্রথম আহমাদের শাসনামলে। ১৯৯৩ সালে বসনিয়ার সার্ব বাহিনীর হামলায় এটি আগুনে ভষ্ম হয় এবং দীর্ঘ সময় এখানে ইবাদত-বন্দেগি বন্ধ থাকে। অবশেষে ২০১০ সালে ফের মেরামত করা হয় এটি। তারপর থেকে এখানে আজও নিয়মিত আজান ও নামাজ চালু আছে, তবে দেওয়ালের গাথুনি দুর্বল হয়ে যাওয়া, ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়া এবং মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় মসজিদটি পুনঃনির্মাণে এগিয়ে এসেছে তুরস্ক।

সূত্র : আনাদলু এজেন্সি

আগের সংবাদঘানার মুসলিম নারীদের ইসলামপ্রীতি
পরবর্তি সংবাদখুলনার বিশিষ্ট হাফেজ মানসূর আহমাদের ইন্তেকাল, জানাজা বাদ আসর