
আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান। নতুন সরকারের ৩৩ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী।
তালেবানের এই সরকারের প্রথম উপপ্রধানমন্ত্রী করা হয়েছে সংগঠনের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গানি বারাদারকে। অপরদিকে দ্বিতীয় উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন মৌলভী আব্দুল সালাম হানাফি।
আফগানিস্তানে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমির খান মুক্তাকীর নাম ঘোষণা করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে মোহাম্মদ ইয়াকুবকে। তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে ইয়াকুব এতদিন এই গোষ্ঠীর সামরিক কমান্ডারের দায়িত্ব পালন করে আসছিলেন।
অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে মোল্লাহ মোহাম্মদ ইয়াকুব মুজাহিদকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সিরাজুদ্দিন হাক্কানি
এদিকে তালেবানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন মৌলভী আমির খান মুত্তাকি। এছাড়া অর্থমন্ত্রী হিসেবে মোল্লাহ হিদায়াত বাদরি, আইনমন্ত্রী আব্দুল হাকিম ইশাকজাই এবং তথ্যমন্ত্রী হিসেবে খাইরুল্লাহ সাইদ ওয়ালি খাইরখার নাম ঘোষণা করা হয়েছে।
