আফগানিস্তান বিষয়ে জি-২০ শীর্ষ সম্মেলন ২৮ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তান বিষয়ে গ্রুপ অব টুয়েন্টি (জি-২০) এর শীর্ষ সম্মেলন ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ভারসিনিনি বার্তা সংস্থা তাসকে এ কথা বলেন।

সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব কে করছে সে বিষয়ে স্পষ্ট কিছু না বলে তিনি বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন।

এর আগে জি-২০ এর বর্তমান সভাপতি ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বলেছেন, সপ্তাহ ধরে চলা জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশন শেষে জি-২০ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

সূত্র : বাসস

আগের সংবাদতিউনিসিয়ার পার্লামেন্টের বৃহত্তম দল আননাহদার ১১৩ সদস্যের পদত্যাগ
পরবর্তি সংবাদআসামের মুসলমানদের উপর দমনপীড়ন বন্ধের আহ্বান