কার্বন নিঃসরণ শূন্যে আনার প্রতিশ্রুতি নরেন্দ্র মোদির

আন্তর্জাতিক ডেস্ক:

২০৭০ সাল নাগাদ কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনাসহ পাঁচটি প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলনে এ প্রতিশ্রুতি দেন তিনি।

বিশ্বে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী চীন। এরপর ইইউ এবং তারপর বিশ্বের অন্যতম কার্বন ডাই অক্সাইড নির্গমনকারী দেশ ভারত।

গ্লাসগোতে চলা সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার ও ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনার পরিকল্পনায় বসেছেন বিশ্ব নেতারা।

১ থেকে ১২ নভেম্বর পর্যন্ত কোপ২৬ আয়োজন করছে যুক্তরাজ্য। রাষ্ট্রপ্রধান, প্রতিনিধি এবং প্রচারকর্মী জলবায়ু জরুরি অবস্থা মোকাবিলায় সমন্বিত প্রতিক্রিয়া নিয়ে আলোচনায় বসবেন।

আগের সংবাদঅক্সফোর্ড ইংরেজি অভিধানে বর্ষসেরা শব্দ ‘ভ্যাক্স’
পরবর্তি সংবাদরেমিট্যান্স কমেছে ২০ শতাংশ