
ফাতেহ ডেস্ক: বড়পুকুরিয়া খনির উত্তোলিত কয়লা উধাওয়ের ঘটনা তদন্তে গঠিত সরকারের উচ্চস্তরের পর্যবেক্ষক দলও সন্তোষজনক ব্যাখ্যা পায়নি বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির (বিসিএমসিএল) কর্মকর্তাদের কাছ থেকে।
খনিমুখের প্রাঙ্গণে (কোল ইয়ার্ড) কয়লার প্রকৃত মজুদ নিরূপন না করেই শুধু উত্পাদন ও সরবরাহের গাণিতিক হিসাব দেখিয়েছে বলে দাবি করে কোম্পানিটি।
গত ২৭ জুলাই জ্বালানি সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, বিদ্যুত্ সচিব ড. আহমদ কায়কাউস, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ, পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি এবং সংলগ্ন তাপ বিদ্যুেকন্দ্র পরিদর্শন করেন।
কয়লা মজুদ রাখার প্রাঙ্গণ পরিদর্শনকালে কয়লার ঘাটতি এবং বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন। তাদের পরিদর্শনকালীন পর্যবেক্ষণচিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর অফিস এবং বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে গত সোমবার চিঠি পাঠিয়েছে বিসিএমসিএল-এর কর্তৃপক্ষীয় সংস্থা পেট্রোবাংলা।
পেট্রোবাংলার চেয়ারম্যানের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, কয়লার পর্যাপ্ত মজুদ না থাকার পরও তাপবিদ্যুেকন্দ্রে আগস্ট পর্যন্ত সরবরাহের নিশ্চয়তা দিয়েছিল বিসিএমসিএল। কয়লার মজুদ ও সরবরাহ সম্পর্কে তথ্যে ভিন্নতা এবং অস্পষ্টতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বিসিএমসিএল’র উপস্থিত কর্মকর্তারা ‘সন্তোষজনক’ উত্তর দিতে পারেননি।
