
ফাতেহ ডেস্ক:
সারা দেশে দিনে প্রায় চারটি ধর্ষণের ঘটনা ঘটে। চলতি বছরের প্রথম ১০ মাসে ধর্ষণ সংক্রান্ত ১ হাজার ১৮২টি ঘটনা ঘটে। এর মধ্যে ধর্ষণ ৯৫৫টি, দলবদ্ধ ধর্ষণ ২২০টি ও ধর্ষণের চেষ্টা ২৫৯টি। একই সময়ে প্রায় ৮৪ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হয়েছেন।
‘বাংলাদেশে যৌন হয়রানি : বর্তমান প্রেক্ষাপট ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ)।
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত খবরের ভিত্তিতে এ পরিসংখ্যান দিয়েছে সংস্থাটি। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিলে এসব তথ্য তুলে ধরেন বিএনডব্লিউএলএর সভাপতি আইনজীবী সালমা আলী।
