নারায়ণগঞ্জে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

ফাতেহ ডেস্ক:

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় ইটবোঝাই একটি ট্রাকের চাপায় রিকশা আরোহী এক ব্যক্তি ও তার মেয়ে নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১টায় চাষাড়ার ডাকবাংলার সামনে ঢাকা-পঞ্চবটি-চাষাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আলতাফ (৪৫) ও তার ১৪ বছরের মেয়ে বেলী। তারা সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা ও মেয়ে রিকশায় করে চাষাড়ার দিকে যাচ্ছিলেন। ওই সময় ইটবোঝাই একটি ট্রাক তাদের রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন রিকশাচালক।

ফতুল্লা মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, ট্রাকচালককে আটক করা হয়েছে।

 

আগের সংবাদআমিরাতের শারজাতে সাপ্তাহিক সরকারি ছুটি ৩ দিন
পরবর্তি সংবাদতাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়াও